মালদা

একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার দুই ডাকাত

চলতি মাসের ২৫ তারিখে কালিয়াচক থানার পুলিশ পাগলা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে ৬ জনের একটি ডাকাত দলকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শুক্রবার রাতে ওই ডাকাত দলের আরও দুই জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ।     

পুলিশি তৎপরতায় ডাকাতি হবার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতের দলকে গ্রেফতার করেছিল কালিয়াচক থানার পুলিশ।চলতি মাসের ২৫ তারিখে সোমবার রাতে হানা দিয়েছিল কালিয়াচকের অন্তর্গত পাগলা ব্রীজ সংলগ্ন এলাকায়। সেখান থেকে ৬ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করলেও সেদিন ৪ জন পালাতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ১ টি পাইপ গান,দুই রাউন্ড কার্তুজ,দুটি হাসুয়া, একটি লোহার রড। পুলিশের অনুমান কোন বড়সড় ডাকাতির উদ্দেশ্যে এদিন ১০ জনের ওই ডাকাত দল পাগলা ব্রীজে জোড় হয়েছিল। এরপর বাকি ডাকাতদের তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য পেয়ে কালিয়াচক থানার পুলিশ শুক্রবার রাতে ২ জনকে গ্রেফতার করে তাদের বাড়ি থেকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপ গান ও এক রাইন্ড কার্তুজ। ধৃতদের নাম বাজ্রুল সেখ বয়স ২৮ বছর বাড়ি মোজোম কিস্মতপুর গ্রামে অপর জন সামিম আকতার বয়স ২২ বছর বাড়ি কালিয়াচক থানার দরিয়াপুর গ্রামে।  ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ কড়া হয়।